২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রাইডারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম বিমান বন্দর সংলগ্ন নেভাল একাডেমি সড়কের তিন রাস্তার মোড়ে বৃহস্পতিবার দুপুরে রাইডারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

চট্টগ্রাম, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বিমান বন্দর সংলগ্ন নেভাল একাডেমি সড়কের তিন রাস্তার মোড়ে বৃহস্পতিবার দুপুরে রাইডারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মোটর সাইকেল চালক বিদ্যুৎ আইচ (২৬) ও আরোহী বিশ্বনাথ ধর (২২)। আনোয়ারার বাসিন্দা বিদ্যুতের বাবার নাম স্বপন আইচ। বিশ্বনাথ সাতকানিয়ার শংকর দাসের ছেলে। পতেঙ্গা থানার কর্তব্যরত কর্মকর্তা মাহবুব মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত দ্ইু যুবক মোটর সাইকেলে পতেঙ্গা সৈকতের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি রাইডারের ধাক্কায় তারা ঘটনাস্থলেই মারা যান। তিনি জানান, পুলিশ রাইডারটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১৫৯ ঘ.