চট্টগ্রাম, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁশখালী ইকো পার্কের সেচ প্রকল্পের বাঁধ ভেঙে সোমবার তিনটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে মৎস্য প্রকল্পসহ পার্কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইকো পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁধ উপচে পানি প্রবেশ শুরু করে। এক পর্যায়ে বাঁধের বেশ কিছু অংশ ভেঙে যায়।
পার্কের স্লুইস গেটের কাছে বাঁধের ৪০ ফুটের মতো জায়গা ভেঙে গেলে সেচ প্রকল্পের হ্রদের পানি পার্কসহ শীলকূপ, জলদী ও চাম্বল এ তিনটি ইউনিয়নে ঢুকে পড়ে। এতে এ তিন ইউনিয়নের প্রায় ছয় বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়।
স্থনীয়রা জানান, পানির তোড়ে দুইশরও বেশি ঘরবাড়ি ভেঙে গেছে এবং ১৫ হাজার একরের বেশি জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
এছাড়া পার্ক এলাকার কার্যালয়, কর্মকর্তা কর্মচারীদের বাসস্থান, গাছপালা, পশু-পাখির খাঁচা ও মৎস্য প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পার্কের ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা বলে লিয়াকত আলী জানান।
পার্ক এালাকা ঘুরে এসে একটি দৈনিক পত্রিকার সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস জানান, পানির তোড়ে সংলগ্ন বিভিন্ন সড়কের বেশ কিছু এলাকা ভেঙে যাওয়ায় স্থানীয় যোগাযোগ ব্যবস্থাও বিঘি
bdnews24