২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যনীতির খসড়ার ওপর মতামত নিতে নতুন ওয়েবসাইট

প্রস্তাবিত জাতীয় স্বাস্থ্যনীতির ওপর মতামত সংগ্রহের জন্য একটি ওয়েবসাইট খুলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী ২৪ আগস্ট পর্যন্ত খসড়াটির ওপর যে কেউ মতামত দিতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 08:23 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত জাতীয় স্বাস্থ্যনীতির ওপর মতামত সংগ্রহের জন্য একটি ওয়েবসাইট খুলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী ২৪ আগস্ট পর্যন্ত খসড়াটির ওপর যে কেউ মতামত দিতে পারবেন। ওয়েব সাইটটি হচ্ছে- www.mohfw.gov.bd। এতে স্বাস্থ্যনীতির খসড়াটি পাওয়া যাবে। সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চিঠির মাধ্যমে যুগ্ম প্রধান (পরিকল্পনা) অনুবিভাগ, কক্ষ নং ১০৪, ভবন নং ৯, বাংলাদেশ সচিবালয় বরাবর আগামী ২৪ আগস্টের মধ্যে যে কেউ মতামত দিতে পারবেন। এ ছাড়া ফ্যাক্স নং- ৭১৬৪৬৮৫ এবং ই-মেইল: jcplann@mohfw.gov.bd ঠিকানায়ও মতামত দেওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/১৪০৭ ঘ.