২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে রেল লাইন থেকে দুই যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের জামতলায় মঙ্গলবার সকালে রেল লাইনের ওপর থেকে অজ্ঞাত পরিচয়ের দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 07:23 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঝিনাইদহ, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের জামতলায় মঙ্গলবার সকালে রেল লাইনের ওপর থেকে অজ্ঞাত পরিচয়ের দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা সোমবার রাতে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। পুলিশ বলছে, এটি দুর্ঘটনা, না হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। কোটচাঁদপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (মঙ্গলবার) সকালে স্থানীয় লোকজন রেল লাইনের ওপর দুটি লাশ পড়ে থাকতে দেখে খবর দেয়। লাশ দুটি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ট্রেন চলাচল যাতে বিঘি