২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিজয়ী খালেক

খুলনা সিটি করপোরেশনের নতুন মেয়র আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেক। এ মহানগরীর ২৩৯টি কেন্দ্রের মধ্যে চেয়ার প্রতীক নিয়ে খালেক পেয়েছেন মোট ১ লাখ ৫৭ হাজার ৮১২ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 11:21 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

রোহান জিয়াদ ও সুবীর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম খুলনা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশনের নতুন মেয়র আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেক। এ মহানগরীর ২৩৯টি কেন্দ্রের মধ্যে চেয়ার প্রতীক নিয়ে খালেক পেয়েছেন মোট ১ লাখ ৫৭ হাজার ৮১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা ও ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান মনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৯৭৬ ভোট। দুজনের ভোটের ব্যবধান ২৫ হাজার ৮৩৬। খুলনা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার ও সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোহসিন আলী ভোর সোয়া ৫টায় খালেককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। তিনি জানান, এ সিটিতে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯৯ হাজার ৩৯৮ জন। এর মধ্যে সোমবার ভোট দিয়েছেন ৩ লাখ ৮ হাজার ৭০৪ জন। এই সংখ্যা মোট ভোটারের ৭৭ শতাংশের বেশি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তালুকদার আব্দুল খালেক সাংবাদিকদের বলেন, "খুলনাবাসী ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। জীবন দিয়ে হলেও আমি এই ভোটের মর্যাদা রক্ষা করব। যেসব প্রতিশ্র"তি দিয়েছি তা রক্ষা করব। আমার আমলে সিটি করপোরেশন রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হবে না, নিরপেক্ষ থাকবে।" খালেক ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বাগেরহাটের রামপাল-মংলা আসন থেকে সাংসদ নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি। সোমবারের নির্বাচনে খুলনায় মেয়র পদে ৬ জন, ৩১টি কাউন্সিলর পদের জন্য ২০৭ জন এবং ১০টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন অংশ নেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএইচএন/জেকে/এমএইচবি/০৫৩৭ ঘ.