২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুপচাঁচিয়ায় বিএনপি নেতা জাহাঙ্গীর জয়ী

চার সিটি করপোরেশনের পাশাপাশি নয় পৌরসভায় ভোট গণনা চলছে। এর মধ্যে বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে জাহাঙ্গীর আলম জয়ী হয়েছেন। তিনি দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

বগুড়া, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশনের পাশাপাশি নয় পৌরসভায় ভোট গণনা চলছে। এর মধ্যে বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে জাহাঙ্গীর আলম জয়ী হয়েছেন। তিনি দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। রিটার্নিং কর্মকর্তা এবং দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হুদা সাংবাদিকদের জানান, নয়টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনায় জাহাঙ্গীর আলম ৪ হাজার ৮৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল হক তালুকদার পেয়েছেন ২ হাজার ৬৮৪ ভোট। রিটার্নিং কর্মকর্তা জানান, ১৩ হাজার ২১৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২ হাজার ৪৪৩ জন। ভোট গ্রহণের হার ৯৪ দশমিক ১৭ শতাংশ। এ পৌরসভার বিভিন্ন কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। দুপচাঁচিয়া পৌর নির্বাচনে মেয়র পদে এবার ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (আনারস), বর্তমান ভারপ্রাপ্ত মেয়র উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন (হাত পাখা), জেলা যুবলীগ সদস্য ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আহমেদুর রহমান বিপ্লব (চেয়ার), উপজেলা বিএনপির সভাপতি আবদুল লতিফ (ছাতা), উপজেলা জাপা (এ) সভাপতি আবদুস সামাদ (দেয়ালঘড়ি), উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল হক তালুকদার (আম)। এছাড়াও কাউন্সিলর পদে ৪৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমআই/২০২১ ঘ.