২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক আন্ত:বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রদর্শনী

শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারিতে সাতদিন ব্যাপী এক আন্তর্জাতিক আন্ত:বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রদর্শনী শুরু হচ্ছে রোববার থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 08:26 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, ৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারিতে সাতদিন ব্যাপী এক আন্তর্জাতিক আন্ত:বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রদর্শনী শুরু হচ্ছে রোববার থেকে। নর্থ সাউথ ইউনিভার্সিটি ফটোগ্রাফি কাব আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। ১৩টি দেশের ৪৭টি বিশ্ববিদ্যালয়ের শিার্থীরা এতে অংশ নিচ্ছে। এর মধ্যে ১৭ টি বিদেশি বিশ্ববিদ্যালয়। প্রদর্শনীতে ৫০২ টি আলোকচিত্র স্থান পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ অনুষ্ঠানের অন্যতম মিডিয়া পার্টনার। ৩ থেকে ৯ আগস্ট সকাল ১১ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/০২১৬ঘ.