ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় ৪ আগস্ট ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন শনিবার আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "সিটি ও পৌর নির্বাচনের জন্য ইসির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণের সব সামগ্রী নির্বাচনী এলাকাগুলোতে পৌঁছে গেছে । রোববার কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও ব্যালট পেপার চলে যাবে। ভোটগ্রহণের সব প্রস্তুতি আমরা শেষ করেছি।"
নির্বাচনী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে কমিশনার বলেন, "শনিবার রাত ১২টার পর থেকে সব ধরনের প্রচারণা বন্ধ হয়ে যাবে। ভোটের দিন ভোটকেন্দ্রে নিয়োজিত বাহিনী ছাড়াও মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। ভোটাররা যাতে নির্বিঘে
bdnews24