২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে আটক এক ডাকাত

নড়াইলে লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে জনতার হাতে আটক হয়েছে সুমন নামে এক ডাকাত। তাকে লোহগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 12:20 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

নড়াইল, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে জনতার হাতে আটক হয়েছে সুমন নামে এক ডাকাত। তাকে লোহগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। সুমনের বাড়ি একই উপজেলার মঙ্গলপুর গ্রামে। লোহাগড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রদীপ কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি সংঘবদ্ধ ডাকাত দল মঙ্গলবার রাতে চাপুলিয়া গ্রামের মুজিবর রহমানের বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এসে সুমনকে ধরে ফেলে। দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রদীপ কুণ্ডু জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসএনডি/১৮১৫ ঘ.