ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে শিথিলকৃত জরুরি অবস্থার ফলাফল দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে আর কোথায় কোথায় তা শিথিল করা যায়।
উপদেষ্টা বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন। জরুরি অবস্থা প্রত্যাহার প্রসঙ্গে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা এমন একটি নির্বাচন করতে চাই যা হবে অবাধ ও সুষ্ঠু। এ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না।"
খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির বিষয়ে প্রশ্ন করলে এ দুটিকে 'ভিন্ন ইস্যু' বলে আখ্যায়িত করেন তিনি।
গোলাম কাদের বলেন, "খালেদা জিয়া এক ইস্যু, তারেক রহমান আরেক ইসু্যু। শেখ হাসিনার মতো খালেদা জিয়াকেও মুক্তি দেওয়া যায় কি না তা সরকার বিবেচনা করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/আরএ/জেকে/এএল/এসকে/১৮৪৬ঘ.
bdnews24