২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি বৃদ্ধির দাবিতে ধামরাইয়ে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ

মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার ধামরাইয়ে কে অ্যান্ড কিউ নামে একটি রাসায়নিক কারখানার শ্রমিকরা মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 01:41 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

মানিকগঞ্জ, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার ধামরাইয়ে কে অ্যান্ড কিউ নামে একটি রাসায়নিক কারখানার শ্রমিকরা মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে। শ্রমিকদের জানায়, দুই বছর ধরে তারা মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি। শ্রমিক সাইদুল হক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মঙ্গলবার তারা মজুরি বৃদ্ধির বিষয়ে সর্বশেষ খবর জানার জন্য কারখানার কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে গেলে তাদের সঙ্গে অশোভন আচরণ করা হয়। শ্রমিকরা এর প্রতিবাদ করলে মালিক পক্ষ ভাড়াটে মাস্তান দিয়ে তাদের পিটিয়ে বের করে দেয়। এরপর বিকাল ৩টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। আধা ঘণ্টাব্যাপী অবরোধের সময় কয়েকটি গাড়িও ভাংচুর করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের হটিয়ে দেয়। ধামরাই থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বলেন, শ্রমিকরা রাস্তায় উঠে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ গিয়ে তাদের শান্ত করে। কে অ্যান্ড কিউ কারখানাটিতে ব্যাটারির কার্বন দণ্ড উৎপাদন করা হয়। কারখানাটির মালিক এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। আশরাফ সিদ্দিকী, শাহিনুর রহমান ও মধুরাম দেবনাথসহ বেশ কয়েকজন শ্রমিক জানান, ১৫ থেকে ১৮ বছর ধরে তারা ওই কারখানায় কাজ করছেন। কিন্তু তাদের বর্তমান সর্বোচ্চ বেতন ২ হাজার ৫০০ টাকার মদ্যে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। বেতন বাড়ানোর কথা বলে প্রত্যেক শ্রমিকের কাছ থেকে আগাম পদত্যাগপত্রও নেওয়া হয়। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে কারখানার উপ-মহাব্যবস্থাপক মজিবর রহমান সাংবাদিকদের বলেন, স