ঢাকা,জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হরিরামপুর ইউনিয়নের নলভোগে বুধবার একটি বাড়ি দখল নিয়ে সংঘর্ষে আলেক চান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, প্রায় ৫ কাঠা জমির ওপর নির্মিত ওই একতলা বাড়ি নিয়ে হাজী রমজান আলী ও জয়নাল নামের দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিক মামলাও চলছে। নিহত ব্যক্তি হাজী রমজানের বড় ভাই।
যে বাড়ি নিয়ে দ্বন্দ্ব তাতে কেউ থাকে না। কাছেই রমজান ও জয়নালের নিজেদের বাড়ি আছে।
উপ পরিদর্শক এনায়েত হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জয়নালের নেতৃত্বে প্রায় ৩০/৩৫ জন লোক লাঠিসোটা নিয়ে বাড়িটি দখল করতে গেলে হাজী রমজানের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পরে মধ্যে সংর্ঘষ শুরু হয়। এক পর্যায়ে হাজী রমজানের বড় ভাই আলেক চান প্রতিপরে লাঠি ও ইটের আঘাতে গুরুতর আহত হন। আহত হন আলেক চানের স্ত্রী, ছেলে-মেয়েসহ ৬/৭জন।
বাড়ি দখল করতে না পেরে কিছুণ পর জয়নাল তার লোকজন নিয়ে চলে যায়।
এনায়েত হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ গুরুতর আহত আলেক চানকে উদ্ধার করে উত্তরা ভাসানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা জানান, আলেক মারা গেছেন।
আহত অন্যদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলেকের লাশ ঢাকা রমেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এনায়েত হোসেন বলেন, "সংঘর্ষে জয়নালের লোকজনও আহত হয়েছে। তারা কোথায় চিকিৎসা নিচ্ছে সে ব্যাপারে খোঁজখবর চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৯৫৭ ঘ.
bdnews24