বগুড়া, জুন ২৪ (বিডিনিউজ টোয়েীন্টফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে বগুড়া পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমানের বিরুদ্ধে মঙ্গলবার আরও একটি মামলা হয়েছে।
ঠিকাদার জহুরুল ইসলাম দুলাল বগুড়া সদর থানায় মাহবুবুর রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে এই মামলা করেন। অপর আসামিদের মধ্যে আছেন মাহবুবুর রহমানের ছোট ভাই মাহমুদুর রহমান টুকু ও অজ্ঞাতনামা তিন।
জহুরুল ইসলাম এর আগেও মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা করেন।
গত বছর ২৮ জুলাই করা প্রথম চাঁদাবাজি মামলায় যৌথ বাহিনীর পৌরচেয়ারম্যানকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়।
স
bdnews24