২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদদের খবরদারির কারণে এতদিন উপজেলা নির্বাচন হয়নি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা বলেছেন, স্থানীয় উন্নয়ন কাজে সংসাদদের খবরদারির কারণে এতদিন উপজেলা নির্বাচন হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 01:02 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা বলেছেন, স্থানীয় উন্নয়ন কাজে সংসাদদের খবরদারির কারণে এতদিন উপজেলা নির্বাচন হয়নি। তিনি বলেন, "সংসদ সদস্যদের কাজ আইন প্রণয়ন করা। স্থানীয় উন্নয়ন কাজে তাদের খবরদারির কারণে এতদিন উপজেলা নির্বাচন হয়নি। যার ফলশ্র"তিতে ওয়ান ইলাভেন এসেছে।" সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগের তিনটি জেলার ৮টি নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে আপত্তি আবেদনের শুনানির সময় সিইসি এ কথা বলেন। এ সময় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে শুনানি চলে বিকাল সাড়ে চারটা পর্যন্ত। চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৭, চট্টগ্রাম-১২ ও চট্টগ্রাম-১৩, ফেনী-৩, নোয়াখালী-১ ও নোয়াখালী-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে আপত্তি আবেদনের শুনানি হয়েছে। সংশ্লিষ্ট আসনসমূহের আপত্তিকারীরা তাদের আপত্তির স্বপে যুক্তি-প্রমাণ তুলে ধরেন। কমিশন তাদের আপত্তি শোনেন এবং পরে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানান। এর পর ২৫ জুন বরিশাল, ২৭ জুন খুলনা এবং রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কে ৩০ জুন শুনানির দিন ধার্য রয়েছে। আপত্তি আবেদন দাখিলের নির্ধারিত সময়ের মধ্যে ৬টি বিভাগের ৯৫টি আসন থেকে প্রায় তিন হাজার আবেদন জমা পড়ে। এরমধ্যে ঢাকা বিভাগে ৩৮টি, চট্টগ্রামে ২২টি, রাজশাহীতে ১৩টি, বরিশালে ৯টি, সিলেটে ৭টি ও খুলনার ৬টি আসন থেকে আপত্তি আবেদন জমা পড়েছে। আপত্তি শুনানি শেষে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, "ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন ব্যাহত হয় এমন কোন কাজ নির্বাচন কমিশন করবে না। আমাদের প্রথম অগ্রাধিকার (প্রায়োরিটি) জাতীয় নির্বাচন।" তবে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন নিয়ে কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। শুনানির ফাঁেক সিইসি বলেন, "অতীতে মহানগরীর আসনগুলোতে অতিরিক্ত ভোটার ছিল। এ কারণেই আসন পুনর্বিন্যাস করা হয়েছে। শুনানির আলোকে আসন পুনর্বিন্যাসের যথাসম্ভব চেষ্টা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। আপত্তিকারীদের মধ্যে ছিলেন- চট্টগ্রামের বোয়ালখালীর বাসিন্দা জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল, বিএনপি নেতা নুরুদ্দিন খান মুকুল, রাঙ্গুনিয়ার বাসিন্দা ও সাবেক এডিশনাল ডিআইজি নুরুল আলম, প্রমোদ বরণ বড়