২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাস-মাইক্রো সংঘর্ষে আটজন নিহত

চকরিয়া উপজেলার খুটাখালীতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে রোববার দুপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ছয় জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 09:39 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

কক্সবাজার, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চকরিয়া উপজেলার খুটাখালীতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে রোববার দুপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ছয় জন। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী। এদের মধ্যে চালক ফরিদুল আলমও (২৫) রয়েছেন। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাঁশকাটা এলাকায়। বাকীদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রিনলাইন ভলবো সার্ভিসের একটি বাস কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি খুটাখালীর কচ্ছপিয়া ঢালা এলাকায় পৌঁছানোর পর চকরিয়া থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের সাত যাত্রী মারা যান। তিনি জানান, আরও একজন মাইক্রোযাত্রী ডুলাহাজারা খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এছাড়া আরও ৫/৬ জন আহত হয়েছেন বলে তিনি জানান। ঘটনাস্থল থেকে স্থানীয় একজন সাংবাদিক জানান, খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে সাত বছর বয়সী একটি মেয়ে মারা গেছে। তার পরিচয় পাওয়া যায়নি। তিনি আরও জানান, ঘটনাস্থলে নিহত সাতজনের মধ্যে তাৎণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাইক্রোবাসের চালক ফরিদুল আলম (২৫)। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাঁশকাটা এলাকায়। গ্রিনলাইন ভলবো সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান ও রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের একটি বাস খুটাখালী এলাকায় দূর্ঘটনায় পড়েছে। বাস যাত্রীরা অত আছেন। তবে মাইক্রোবাসের পাঁচজন যাত্রী নিহত হয়েছেন বলে তারা শুনেছেন। মিজানুর রহমান বলেন, বাসটি চকরিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে যাত্রীদের বিকল্প গাড়িতে চট্টগ্রাম পৌঁছানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩২ ঘ.