মাগুরা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার সদর উপজেলার পাকা গ্রাম থেকে বুধবার রাতে চারটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৬ এ কর্মরত সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার নেতৃত্বে র্যাবের একটি দল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মেদের ভাই তালিকাভুক্ত সন্ত্রাসী বাদশাকে গ্রেপ্তার করতে বুধবার রাত নয়টার দিকে পাকা গ্রামে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির পেছনে বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি পাইপগান উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৫৫৮ ঘ.
bdnews24