২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইনচ্যুত ট্রেনকে তুলতে গিয়ে উদ্ধারকারী ট্রেনও...

লালমনিরহাটে লাইনচ্যুত একটি ট্রেনকে তুলতে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

লালমনিরহাট, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- লালমনিরহাটে লাইনচ্যুত একটি ট্রেনকে তুলতে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত হয়েছে। লালমনিরহাট রেলের বিভাগীয় পরিবহন তত্ত্বাবধায়ক জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুড়িমারী ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন কালীগঞ্জ উপজেলায় যাওয়ার পথে মঙ্গলবার রাতে ভুল্লারহাট এলাকায় এর পাঁচটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে বুধবার সকাল ৯টার দিকে লালমনিরহাট থেকে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা দেয়। পথে সকাল সাড়ে ১০টার দিকে ভুল্লারহাটের এক কিলোমিটার আগে শ্র"তিধর এলাকায় উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে বলে ওই রেল কর্মকর্তা জানান। জহুরুল ইসলাম বলেন, "উদ্ধারকারী ট্রেনের চারটি কোচ লাইনচ্যুত হয়েছে। পরে উদ্ধারকর্মীরা প্রায় আট ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধারকারী ট্রেনটিকে লাইনে তোলে।" উদ্ধারকারী ট্রেনটি লাইনচ্যুত মালবাহী ট্রেনটি উদ্ধারে সন্ধ্যায় কাজ শুরু করেছে। রেল কর্মকর্তারা জানিয়েছেন, কাজ শেষ হতে রাত প্রায় ১১/১২টা পর্যন্ত লাগতে পারে। এদিকে এ দুই দুর্ঘটনার কারণে বুড়িমারী-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বুধবার সকাল থেকেই বন্ধ রয়েছে। একটি যাত্রীবাহী ট্রেন সকাল ৮টা থেকে ভোটমারী স্টেশনে আটকা পড়ে আছে বলে জহুরুল ইসলাম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/২০১৫ ঘ.