২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল, নীলফামারী ও ফেনীতে ১৯ জনের যাবজ্জীবন

নড়াইল, নীলফামারী ও ফেনীতে মঙ্গলবার হত্যা ও ধর্ষণে দায়ে ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড় বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে আরও ৪৩ জনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল, নীলফামারী ও ফেনীতে মঙ্গলবার হত্যা ও ধর্ষণে দায়ে ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড় বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে আরও ৪৩ জনের। আমাদের জেলা প্রতিনিধির পাঠানো সংবাদ- নড়াইল: যুবদল নেতা রবিউল ইসলাম হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন এবং ৪৩ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড হয়েছে। এছাড়া ১১ জনকে খালাস এবং মারা যাওয়ায় দুই জনকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এ মামলায় ৬৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রমর চন্দ্র বিশ্বাস এ রায় দেন। নিহত রবিউল ইসলাম কালিয়া উপজেলার চাচুরি ইউনিয়নের কলিমন গ্রামের সৈয়দ আলী মোল্যার ছেলে। তিনি সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। চাচুরি ও বাঁশগ্রাম পাশাপাশি ইউনিয়ন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বাঁশগ্রামের মফিজুল ইসলাম ও তার ভাই বাচ্চু মোল্যা, শরিফুল মোল্যা ও তার ভাই নাজমুল মোল্যা, মতিয়ার রহমান বিশ্বাস, আলমগীর মোল্যা, কালিয়া উপজেলার কলিমন গ্রামের হরমুজ মোল্যা, কাশেম মোল্যা, সদর উপজেলার বগুড়া গ্রামের গোলাম মোস্তফা, রামসিদ্ধি গ্রামের মহসীন সিকদার, নান্না মোল্যা ও সরকেলডাঙ্গা গ্রামের লাবলু সরদার। এদের মধ্যে মফিজুল ইসলাম, নান্না মোল্যা, মতিয়ার রহমান বিশ্বাস, মহসীন সিকদার, গোলাম মোস্তফা, লাবলু সরদার ও হরমুজ মোল্যা পলাতক রয়েছেন। এছাড়া লুৎফর রহমান, নান্নু মোল্যা ও বকতিয়ার মোল্যার ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং ৭ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। লিয়াকত সিকদারের ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৯ মাসের সশ্রম কারাদণ্ড হয়েছে। এছাড়া ২১ জনকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং ১৭ জনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ইকবাল বিশ্বাস নামের অপর এক আসামিকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০০১ সালে ১৪ জুলাই সকালে পূর্ব শত্র"তার জের ধরে আসামিরা রামদা, সড়কি, চাইনিজ কুড়াল ইত্যাদি অস্ত্র দিয়ে রবিউল ইসলামকে নড়াইল