২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক আবুল খায়ের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের খান (৪৮) রোববার এক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 06:13 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

গোপালগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের খান (৪৮) রোববার এক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। দুপুরে সদর উপজেলার ভেন্নাবাড়ি এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, আবুল খায়ের মোটরসাইকেলে গোপালগঞ্জ থেকে টেকেরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আবুল খায়ের তিন মেয়ে ও এক ছেলের বাবা। তার মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সভাপতি জালালউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০০৮ ঘ.