২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া মেডিকেল ও চট্টগ্রাম বন্দরের পরিচালক পদে রদবদল

বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (বিদ্যুৎ ও যান্ত্রিক) পদে রোববার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (বিদ্যুৎ ও যান্ত্রিক) পদে রোববার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ জারি করে। বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে কর্মরত সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম মোস্তফাকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কর্নেল শফিকুল ইসলাম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (বিদ্যুৎ ও যান্ত্রিক) পদে কর্মরত নৌ-বাহিনীর কমান্ডার কুতুব উদ্দিন বখতিয়ারকে তার পুরনো কার্যালয়ে ফেরত পাঠানো হয়েছে। পরিচালক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন নৌ-বাহিনীর কমান্ডার সামসুল আজম আল ফারুক শিবলী। এ ছাড়া নৌ-বাহিনীর পাঁচ কর্মকর্তাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ড্রেজিং বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে লে. কমান্ডার সানোয়ার হোসাইনকে সিনিয়র ড্রেজিং মাস্টার, সা. লে. কে এম জাহাঙ্গীর আলমকে সহকারী ড্রেজিং মাস্টার, লে. শিবু চন্দ্র ভৌমিককে বৈদ্যুতিক কর্মকর্তা, স. স. খোরশেদ আলমকে জুনিয়র ড্রেজিং মাস্টার এবং স. স. লতিফুর রহমানকে দ্বিতীয় প্রকৌশলী হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/২১৪৫ ঘ.