২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীর মতিঝর্ণা পাহাড় থেকে ২০ পরিবারকে সরানো হয়েছে

নগরীর লালখান বাজার এলাকার মতিঝর্ণা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বাস করা ২০টি পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভাগের নোটিশের পর স্থানীয়ভাবে গঠিত মতিঝর্ণা সমাজ উন্নয়ন কমিটি নামের একটি সংগঠন রোববার দুপুরে তাদের সরিয়ে দেয়। আগামী সোমবারের মধ্যে আরও ৩০টি পরিবারকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন লালখান বাজার ওয়ার্ডের কমিশনার এ এফ কবির আহমদ মানিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর লালখান বাজার এলাকার মতিঝর্ণা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বাস করা ২০টি পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভাগের নোটিশের পর স্থানীয়ভাবে গঠিত মতিঝর্ণা সমাজ উন্নয়ন কমিটি নামের একটি সংগঠন রোববার দুপুরে তাদের সরিয়ে দেয়। আগামী সোমবারের মধ্যে আরও ৩০টি পরিবারকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন লালখান বাজার ওয়ার্ডের কমিশনার এ এফ কবির আহমদ মানিক। পরিবারগুলো সরিয়ে দেওয়া হলেও তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়নি। তবে প্রত্যেকটি পরিবারকে এক মাসের বাসা ভাড়া দেওয়া হবে বলে জানান ওয়ার্ড কমিশনার। তিনি জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে মতিঝর্ণা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বাস করা পরিবারগুলোকে অন্যত্র সরে যাওয়ার নোটিশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ওই এলাকার ৫০০ পরিবার নিজেদের মধ্যে বৈঠক করে ১৩ সদস্যের মতিঝর্ণা সমাজ কমিটি গঠন করে। কমিটি ওই এলাকায় মোট ৫০টি পরিবারকে ঝুঁকিপূর্ণ অবস্থায় বাস করছে বলে চিহ্নিত করে। প্রাথমিকভাবে রোববার ২০ পরিবারকে সরিয়ে দেওয়া হল। ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত অপর ত্রিশটি পরিবারকে সোমবার সন্ধ্যার মধ্যে সরে যাওয়ার জন্য সমাজ উন্নয়ন কমিটির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। ওয়ার্ডের কমিশনার কবির আহমদ মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবারগুলোকে কোথাও পুর্নবাসনের জন্য উদ্যোগ নেওয়া হয়নি। তবে পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে।" এ প্রক্রিয়ায় স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করে সরিয়ে দেওয়া প্রত্যেক পরিবারকে এক মাসের বাসা ভাড়া দেওয়া হবে বলে তিনি জানান। গত বছরের ১১ জুন চট্টগ্রামে প্রবল বর্ষণের ফলে পাহাড় ও দেয়াল ১২৭ জন নিহত হয়েছিলেন। এরপর থেকেই চট্টগ্রাম উন্নয়ক কর্তৃপক্ষ, সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে নগরীর বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বাস করা লোকজনদের অন্যত্র সরে যেতে নোটিশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৪৩ ঘ.