২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসে মূল্যস্ফীতি ৩ শতাংশ পয়েন্ট কমেছে: উপদেষ্টা

মাত্র এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতির হার ৩ শতাংশ পয়েন্ট কমেছে বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি জানিয়েছেন, গত এপ্র্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতির হার ৩ শতাংশ পয়েন্ট কমেছে বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি জানিয়েছেন, গত এপ্র্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ। উপদেষ্টার দাবি, সাম্প্রতিক সময়ে বাজারে মুদ্রা সরবরাহ বাড়লেও দেশের মানুষের প্রকৃত আয় বাড়ায় মূল্যস্ফীতি কমেছে। শনিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন। তবে অর্থ উপদেষ্টার এর দাবিতে বিষ্ময় প্রকাশ করেছেন অর্থনীতিবিদ জায়েদ বখত। অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে গত মার্চ মাসে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ০৬ শতাংশ। এপ্রিল মাসে তা ৭ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে।" তার দাবি অনুযায়ী, মাত্র এক মাসে মূল্যস্ফীতি ৩ শতাংশ পয়েন্ট কমে গেছে। উপস্থিত সাংবাদিকরা উপদেষ্টার এ পরিসংখ্যানে বিষ্ময় প্রকাশ করলে আজিজুল ইসলাম বলেন, "শুধু ঢাকার অবস্থা বিচার করলে চলবে না। গোটা দেশকে নিয়ে বিবেচনা করতে হবে। সা