২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অরচার্ড প্লাজায় বিস্ফোরণের ঘটনা তদন্ত শুরু

রাজধানীর নয়াপল্টনের অরচার্ড প্লাজা আবাসিক হোটেলে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে পুলিশ ও 'তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অথরিটি'র আলাদা দু'টি কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 03:20 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়াপল্টনের অরচার্ড প্লাজা আবাসিক হোটেলে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে পুলিশ ও 'তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অথরিটি'র আলাদা দু'টি কমিটি। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ৩টার দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুস সালামের নেতৃত্ব কমিটির তিন সদস্য ঘটনাস্থলে যান। তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করে হোটেলের কর্মকর্তা-কর্মচারির জবাবন্দি নেন এবং আলামত সংগ্রহ করেন। সোমবার গঠিত এই তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়ে ফরিদ আহমেদ বলেন, "কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন র‌্যাব সদরদপ্তরের মেজর মমতাজুর রহমান ও পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপুলিশ পরিদর্শক (এআইজি) মো. হুমায়ুন কবির।" এদিকে, তিতাসের পরিচালক (অপারেশন) আমিনুর রহমান জানান, সংস্থার কারিগরি বিশেষজ্ঞ কমিটি এ ঘটনার কারণ খুঁজতে মাঠে নেমেছে। একজন মহাব্যবস্থাকের নেতৃত্বে দুই সদস্যের এ গঠন করা হয় মঙ্গলবার। কমিটিকে দু'দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমিনুর রহমান বলেন, "ভবনটির পাশের গলির মটির নিচ দিয়ে ভবনে দু'ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে গ্যাস সরবরাহ করা হয়েছে। ওই গ্যাস লাইনের পাইপের সঙ্গে প্লাস্টিক আবরণ ক্ষয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংযোগের প্রমাণ পাওয়া গেছে। তাছাড়া গ্যাসের পাইপে ছিদ্রও পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক তার ও গ্যাসের পাইপের ছিদ্র থেকে ঘটনার সূত্রপাত কিনা- তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি।" বিস্ফোরণে আহতের মধ্যে তিনজন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর শ্রীলঙ্কার নাগরিক এ আর সামান তিলককে মোহাম্মপুরে সিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিলকের অবস্থা আশঙ্কাজনক। তার দেহের নব্বই শতাংশ পুড়ে গেছে। ওই ঘটনায় আহত হোটেলের হাউজ কিপার আলী আজম আহমেদ সোমবার মারা যান। বিস্ফোরণের কারণে অরচার্ড প্লাজার দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংক কার্যালয় দু'দিন বন্ধ থাকার পর মঙ্গলবার আবার খুলেছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহমেদ জানান, হোটেল কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে অফিসিয়াল কিছু কাজ শুরু করেছেন। তবে বিদ্যুত, গ্যাস না থাকায় বাকি সব কাজ বন্ধ আছে। বিস্ফোরণে ৭ ও ৮ তলায় ক্ষতি হওয়ায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেগুলো সংস্কার না করেতে বলা হয়েছে হোটেল কর্তৃপক্ষকে। পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ সোমবার সাংবাদিকদের বলেছিলেন, "ঘটনাস্থলে বিস্ফোরক জাতীয় কোনো কিছুর আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বিষয়টিকে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।" অরচার্ড প্ল