ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলাওল 'ঈশ্বরের শিষ্য' বলে সম্মানিত করেছেন সেসব কবিকে যারা মানুষের কল্যাণের জন্য সত্য ও সুন্দরের প্রতিষ্ঠার জন্য তাদের সাহিত্য কর্ম নিবেদন করেন- কাজী নজরুল ইসলাম এমনি এক কবি; যিনি মানুষের কবি, মানব কল্যাণের কবি এবং মানবতার কবি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০৯তম জন্মবার্ষিকী উদযাপনে রোববার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নজরুল স্মারক বক্তৃতায় নজরুল গবেষক মোহাম্মদ আবদুল কাইউম কবির বন্দনা করেন এভাবেই।
আব্দুল কাইউম বলেন, "নজরুল মানুষের কবি, মানবকল্যাণের কবি এবং মানবতার কবি। মানবতাবাদি এ কবির আয়ুষ্কাল দীর্ঘ হলেও তার সাহিত্য জীবন ছিল ক্ষণস্থায়ী; মাত্র ২০ বছর। তবে এত অল্প সময়েও গল্প, কবিতা, গানসহ সাহিত্যের সব ধারায় তার ছোঁয়া লেগেছে।"
নজরুলের সমকালে সারাবিশ্বে দেখা দেয় রাজনৈতিক পট পরিবর্তনের পালা। তার 'কৈফিয়ত' কবিতায়ও রয়েছে এর ইঙ্গিত- বলেন এই নজরুল গবেষক।
তিনি বলেন, 'কৈফিয়ত' কবিতায় নজরুল লিখেছেন, "কেজো ক্রমে অকেজো হয় পলিটিকসের পাশ ঠেলে"।
মুক্তিযুদ্ধে নজরুলের ভবিষ্যৎ বাণী সফল হয়েছে- এ প্রসঙ্গ তুলে ধরে আব্দুল কাইউম বলেন, "তার গান নিয়ে নজরুল যেন মুক্তি যোদ্ধাদের পাশেই ছিলেন।"
কাইউম বলেন, "নজরুল যেমন সাম্যবাদের কথা বলেছেন, সা
bdnews24