রাজশাহী, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর উন্নয়নে আসন্ন জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দসহ নয় দফা দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
শনিবার বিকালে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের গণকপাড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতারা লিখিত বক্তব্যে সরকারের কাছে এসব দাবি জানান।
সংগ্রাম কমিটির দাবিগুলো হলো- খাদ্য ও পানি সংকট মোকাবেলায় বৃহত্তর রাজশাহী অঞ্চলে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিতকরণ ও অতিরিক্ত খাদ্য উৎপাদনের জন্য প্রস্তাবিত 'উত্তর রাজশাহী সেচ প্রকল্পে'র বাস্তবায়ন, রাজশাহীতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, রেশম শিল্প কারখানা ও তুঁত চাষীদের ধ্বংসের কবল থেকে রক্ষা, নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, কৃষি ভিত্তিক ইপিজেড স্থাপন, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে হ
bdnews24