২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলে হাসানকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়

দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক পরিবর্তনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপাসন ফজলে হাসান আবেদকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দিয়েছে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। শুক্রবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2008, 05:10 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক পরিবর্তনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপাসন ফজলে হাসান আবেদকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দিয়েছে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। শুক্রবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ২৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার ফজলে হাসান আবেদকে এ ডিগ্রি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লি সি. বলিঙ্গার আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের ঘোষণা দেন। ফজলে হাসানকে এ সম্মান জানানোর কারণ হিসেবে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় বলেছে, তিনি তার সংস্থা ব্র্যাকের মাধ্যমে লাখো মানুষের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছেন। ফজলে হাসান এর আগে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লজ, যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ইন এডুকেশন এবং যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব হিউম্যান লেটার্স ডিগ্রি পান। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/ডিডি/এসএনডি/এমএইচবি/২২০০ ঘ.