সাতক্ষীরা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা শহরে বিডিআর সদস্যদের লাঠিপেটার ঘটনায় সংবাদ মাধ্যমে দেওয়া বিডিআরের বক্তব্যের প্রতিবাদ করেছেন সেখানকার সাংবাদিকরা। তারা এ বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি ঘটনাবলীর বিচার বিভাগীয় তদন্তসহ বিভিন্ন দাবি জানিয়েছেন।
গত ১৯ বিডিআরের লাঠিপেটায় এক পৌর কমিশনারসহ অন্তত ৫০ জন আহত হন। ওই সময় বিডিআর সদস্যরা সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেয়। এ খবর সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর বুধবার রাতে সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়ন লিখিত প্রতিবাদ জানায়।
বিডিআর দাবি করে সাংবাদিক লাঞ্ছনার ঘটনা ঘটেনি। তারা বলেন, "সাতক্ষীরার মত একটি 'চোরাচালান প্রবণ এলাকায়' যখনই বিডিআর চোরাচালানবিরোধী অভিযান জোরদার করে তখনই এক শ্রেণীর মুখোশধারী সাংবাদিক ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এ ধরনের ঘটনার অবতারণা করে।"
এতে আরও বলা হয়, "তারা (মুখোশধারী সাংবাদিক) চোরাকারবারীদের সঙ্গে যোগসাজশে বিডিআর এর মত একটি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ
bdnews24