২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো: পলাতক আসামিদের ২৮ মে'র মধ্যে হাজির হওয়ার আদেশ

গ্যাটকো মামলায় 'পলাতক' দেখানো সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সাত আসামীকে আগামী ২৮ মে'র মধ্যে হাজির হওয়ার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 06:25 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো মামলায় 'পলাতক' দেখানো সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সাত আসামীকে আগামী ২৮ মে'র মধ্যে হাজির হওয়ার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক এ আদেশ দেন। একই সঙ্গে তিনি মামলায় গ্রেপ্তারকৃত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অন্য আসামীদেরও একই দিনে আদালতে হাজির করতে বলেছেন। বৃহস্পতিবার গ্যাটকো মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত আসামীদের হাজির করার নির্ধারিত দিন থাকলেও নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে কারা কর্তৃপক্ষ তাদের আদালতে হাজির করতে পারেনি। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''গ্যাটকো মামলার আলামত, অভিযোগপত্রসহ সব কাগজপত্র দেখার জন্য আদালতে আমরা আবেদন জানিয়েছি। আদালত তা দেখার অনুমতি দিয়েছেন।'' অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, নিরাপত্তাজনিত কারণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। আদালত আগামী ২৮ মে তারিখে তিনিসহ সব আসামিকে হাজির করার আদেশ দিয়েছেন। গ্যাটকো মামলায় অভিযুক্ত ২৪ আসামির মধ্যে খালেদা জিয়া, সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, মতিউর রহমান নিজামী এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৭ জন কারাগারে আছেন। বাকি সাত জনকে পলাতক দেখানো হচ্ছে। এরা হলেন- সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক নৌ সচিব জুলফিকার হায়দার চৌধুরী, সাবেক নৌ মন্ত্রী অবসরপ্রাপ্ত লে. কর্নেল মরহুম আকবর হোসেনের স্ত্রী জাহানারা আনসার, গ্যাটকোর পরিচালক এ কে এম মুসা কাজল, শাহজাহান এম হাসিব ও এহসান ইউসুফ। গ্যাটকো মামলার অভিযোগ মামলায় অভিযোগ করা হয়েছে যে, চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব দুর্নীতির মাধ্যমে গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) দেওয়া হয়েছে। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছোটো ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে গত বছর ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলা দায়ের করে। এ সময় খালেদা জিয়া ছাড়া সাবেক কোনও মন্ত্রীকে আসামি করা হয়নি। কমিশন গত ১৩ মে খালেদা জিয়া, কোকো ও জোট সরকারের নয় মন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এর মধ্যে সাবেক নৌ পরিবহনমন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেন বেঁচে না থাকায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। অনেকেই প্রকাশ্যে থাকলেও অভিযোগপত্রে এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীসহ ১২ জনকে 'পলাতক' দেখানো হয়েছিল। 'ওয়ান ইলেভেনের' পট পরিবর্তনের পর আমির খসরু মাহমুদ চৌধুরী বিদেশে চলে যান এবং সাইফুর রহমান অতি স