রংপুর, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে মঙ্গলবার রাতে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতের নাম রাজু আহম্মেদ (২৫)। মঙ্গলবার রাত ১১টার দিকে র্যাব-৫ এর রংপুর ফাঁড়ির সদস্যরা কুড়িগ্রাম শহরের মুন্সিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা ক্যাপ্টেন মামুন।
তিনি সাংবাদিকদের বলেন, রাজু জেএমবির সক্রিয় সদস্য। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। তার নামে কুড়িগ্রাম থানায় মামলাও রয়েছে।
রাজু আহম্মেদকে র্যাবের রংপুর ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। জঙ্গি তৎপরতার নানা বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে র্যাব জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৩ ঘ.
bdnews24