২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাঁটাইয়ের প্রতিবাদে ইটিভিতে চার ঘণ্টা কর্মবিরতি

প্রধান বার্তা সম্পাদককে সাময়িকভাবে বরখাস্ত করার প্রতিবাদে টেলিভিশন চ্যানেল ইটিভির সাংবাদিকরা সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। কর্মবিরতির কারণে চ্যানেলটি বিকাল পাঁচটার খবরও প্রচার হয়নি। চার ঘণ্টা পর সন্ধ্যা ছয়টার দিকে সাংবাদিকরা আবার কাজে যোগ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 06:12 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধান বার্তা সম্পাদককে সাময়িকভাবে বরখাস্ত করার প্রতিবাদে টেলিভিশন চ্যানেল ইটিভির সাংবাদিকরা সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। কর্মবিরতির কারণে চ্যানেলটি বিকাল পাঁচটার খবরও প্রচার হয়নি। চার ঘণ্টা পর সন্ধ্যা ছয়টার দিকে সাংবাদিকরা আবার কাজে যোগ দেন। কর্মবিরতি চলাকালে ইটিভির একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার একটি ঘটনাকে কেন্দ্র করে ইটিভির মালিকপক্ষ সিএনই আহমেদ জুবায়েরকে সাময়িকভাবে বরখাস্ত এবং শো'কজ করে। এর প্রতিবাদেই সাংবাদিকরা কর্মবিরতি পালন করছেন।" তিনি জানান, শোকজ ও সাময়িক বরখাস্তের পর আহমেদ জুবায়ের নিজেই পদত্যাগ করে চলে যান। প্রতিষ্ঠানটির একজন সিনিয়র সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে পাঁচটার দিকে চ্যানেলটির চেয়ারম্যান আব্দুস সালাম অফিসে এসে বলেন, "এক ঘণ্টার মধ্যে নিউজ রুম খালি করুন।" এরপর সাংবাদিকরা নিজেদের মধ্যে আলোচনা করে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, "আমরা কাজে যোগ দিলেও সবাই ছাঁটাই-আতঙ্কে ভুগছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/এমএইচবি/০০০১ ঘ.