২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সনদ পরিকল্পনার ভিত্তি নেই: ব্যারিস্টার শফিক

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বলেছেন, সংলাপের ভিত্তিতে জাতীয় সনদ প্রণয়নের যে কথা বলা হয়েছে তার কোনো ভিত্তি নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বলেছেন, সংলাপের ভিত্তিতে জাতীয় সনদ প্রণয়নের যে কথা বলা হয়েছে তার কোনো ভিত্তি নেই। সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রধান উপদেষ্টা আমলার দৃষ্টিকোণ থেকে ভাষণ দিয়েছেন। রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সংলাপের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, "দুই বড় দল আগেই শর্ত দিয়েছে, দুই নেত্রী ছাড়া তারা সংলাপে যাবে না। এই অবস্থায় প্রধান উপদেষ্টা কীভাবে জাতীয় সনদ করবেন?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/এমএইচবি/২২৪৫ ঘ.