২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে লঞ্চ ডুবে শতাধিক যাত্রী নিখোঁজ, চারজনের লাশ উদ্ধার

নিকলী উপজেলার সিংপুর ইউনিয়ন এলাকায় ঘোড়াউত্রা নদীতে সোমবার বিকেলে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন- রেনু মিয়া (৪৫), ধীরেশ চন্দ্র দাস (৩০), সখিনা (৫৫) ও আড়াই বছরের আকাশ চন্দ্র দাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

কিশোরগঞ্জ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিকলী উপজেলার সিংপুর ইউনিয়ন এলাকায় ঘোড়াউত্রা নদীতে সোমবার বিকেলে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন- রেনু মিয়া (৪৫), ধীরেশ চন্দ্র দাস (৩০), সখিনা (৫৫) ও আড়াই বছরের আকাশ চন্দ্র দাস। ঘটনাস্থলে উপস্থিত সহকারী পুলিশ সুপার (সার্কেল) আসাদুজ্জামান জানান, কুলিয়ারচর থেকে মিটামইন উপজেলাগামী যাত্রীবাহী লঞ্চ এম. ভি. চাঁনপুর বিকেল সাড়ে ৪টার দিকে নিকলীর সিংপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় ঘোড়াউত্রা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ২০/২৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠে আসতে পারলেও বাকিরা লঞ্চে আটকা পড়ে। তিনি জানান,এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম জানান, লঞ্চ ও মৃতদেহ উদ্ধারের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে যোগাযোগ করার পর ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে। লঞ্চযাত্রী বাদল চন্দ্র সাহা (৪২) জানান, প্রায় দেড়শত যাত্রী নিয়ে লঞ্চটি মিঠামইন যাচ্ছিল। তার ধারণা এখনও শতাধিক যাত্রী নিখোঁজ আছে। ২০/২৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছে বলে জানান তিনি। কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোলতান আহমদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা তপন চন্দ্র বিশ্বাস দুর্ঘটনাস্থলে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪২ ঘ.