ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে রোববার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের দাবির সঙ্গে একমত প্রকাশ করে বলেছেন, দণ্ডিত যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান নির্বাচনী আইনের খসড়ায় রাখা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে কমিশনও রয়েছে। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করবে তারা।
বৈঠকে সেক্টর কমান্ডারস ফোরাম নির্বাচন কমিশনের কাছে পাঁচ দফা বাস্তবায়নের দাবি জানায়। দাবিগুলো হচ্ছে
bdnews24