২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি অনুমোদন দিলেই স্থানীয় সরকার কমিশন গঠন হবে

স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, স্থানীয় সরকার কমিশন অধ্যাদেশটি এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তা গেজেট আকারে জারি হলে তিন সদস্যের কমিশন গঠন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 10:58 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, স্থানীয় সরকার কমিশন অধ্যাদেশটি এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তা গেজেট আকারে জারি হলে তিন সদস্যের কমিশন গঠন করা হবে। রাজধানীর এলজিইডি মিলনায়তনে স্থানীয় বিচার ব্যবস্থা শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার কমিশন গঠন হলে তৃণমূল পর্যায়ের মানুষ ন্যায়বিচার পাবে। গ্রাম-সালিশের ক্ষেত্রেও গুণগত পরিবর্তন আসবে। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও বিশ্ব ব্যাংক এ কর্মশালার আয়োজন করে। ব্লাস্টের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে গরিবরা বিচারের ক্ষেত্রে বরাবরই বঞ্চিত হয়ে আসছে। আশা করি, বর্তমান সরকার গরিব মানুষের আশা ফিরিয়ে আনতে স্থানীয় বিচার ব্যবস্থার গুণগত পরিবর্তন আনবে। অন্যান্যের মধ্যে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ঝিয়ান ঝু ও ব্লাস্টের নির্বাহী পরিচালক তাসলিমুর রহমান কর্মশালায় বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/এমএইচবি/১৬৫৪ ঘ.