২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মিগ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৯ মে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১৯ মে পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 05:11 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১৯ মে পর্যন্ত মুলতবি করা হয়েছে। রোববার সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে ঢাকা বিশেষ বিভাগীয় জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার মামলার শুনানি মুলতবি করেন। মামলার অন্যতম আসামী সাবেক সেনাবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মোস্তাফিজুর রহমান হাসপাতালে ভর্তি থাকার কারণে আদালতে হাজির হতে না পারায় শুনানি মুলতবি করে আদালত। রোববার আসামী মোস্তাফিজুরের পক্ষের আইনজীবীরা আদালতে দুটি আবেদন জমা দেন। এর একটিতে এ মামলার শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি এবং অন্যটিতে অসুস্থ মোস্তাফিজুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করা হয়। রাষ্ট্র ও আসামী পক্ষের আইনজীবীরা এ আবেদন দুটির উপর যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর আগামী ১৯ মে এ আবেদন দুটির ওপর আদেশ দেওয়া হবে বলে আদালত জানায়। এর আগে সকাল ১০টায় কারাগার থেকে হাসিনাকে এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য সংসদ ভবনে স্থাপিত ঢাকা বিভাগীয় জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদারের বিশেষ এজলাসে হাজির করা হয়েছে। এদিন অভিযোগ গঠনের জন্য শুনানি হওয়ার কথা ছিল। বিলুপ্ত দুর্নীতি ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল-জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনকে আসামি করা হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে এই ৮টি মিগ-২৯ বিমান ক্রয় করে রাষ্ট্রের প্রায় ৭শ কোটি টাকা তি হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। ২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ওই বছরই শেখ হাসিনা এ মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট এ মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। শেখ হাসিনা ছাড়া মামলার অপর আসামিরা হলেন, সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল জামালউদ্দিন আহমেদ, সাবেক প্রতিরা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক সেনাবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মোস্তাফিজুর রহমান, প্রতিরা মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর মির্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের স্বত্ত্বাধিকারী ব্যবসায়ী নূর আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১১০৬ ঘ.