টাঙ্গাইল, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালিহাতী উপজেলার কামাক্ষায় বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
যমুনা সেতু (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহার আলী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস সকাল ৮টার দিকে টাঙ্গাইল-যমুনা সেতু সড়কে কাশেম (৭৫) নামের এক পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশের পিলারে ধাক্কা খায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই কাশেমের মৃত্যু হয়। আহত হয় বাসের ১১ যাত্রী। আহতদের টাঙ্গাইল সরকারি হাসপাতালে ভর্তি করা হলে অজ্ঞাতনামা এক বাস যাত্রী (৪০) মারা যান।
মোজাহার আলী জানান, বাসটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/১৪০৬ ঘ.
bdnews24