২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিজেন চার্টার প্রকাশ করেছে পিআইডি

সিটিজেন চার্টার প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। এতে পিআইডি প্রতিষ্ঠার পটভূমি, লক্ষ্য, সাংগঠনিক কাঠামো, দায়িত্ব, নাগরিক সেবার ক্ষেত্র উল্লেখ আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিজেন চার্টার প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। এতে পিআইডি প্রতিষ্ঠার পটভূমি, লক্ষ্য, সাংগঠনিক কাঠামো, দায়িত্ব, নাগরিক সেবার ক্ষেত্র উল্লেখ আছে। বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। বিবরণীতে বলা হয়, পিআইডি'র সেবা কীভাবে পাওয়া যাবে বা সেবা পেতে বাধা পেলে কোথায় যোগাযোগ করতে হবে তা সিটিজেন চার্টারে জানানো হয়েছে। পিআইডি'র ওয়েবসাইট www.bdpressinform.org ঠিকানায় চার্টারটি পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসএনডি/১৮৩২ ঘ.