২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাস খেলা থেকে জমানো অর্থ দুঃস্থকে দান করলেন ব্রিটিশ হাইকমিশনার

বিদায়ী ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী ও তার ব্রিজ খেলার সঙ্গীরা এ খেলার এন্ট্রি ফি বাবদ সংগৃহীত অর্থ একজন দুঃস্থ নারীকে দিলেন। বাংলাদেশী বংশোদ্ভূত আনোয়ার চৌধুরী শনিবার রাতে তার বারিধারার বাসায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে আমিনা খাতুন নামে ওই দুঃস্থ নারীকে এক লাখ ৩০ হাজার টাকা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 05:02 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদায়ী ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী ও তার ব্রিজ খেলার সঙ্গীরা এ খেলার এন্ট্রি ফি বাবদ সংগৃহীত অর্থ একজন দুঃস্থ নারীকে দিলেন। বাংলাদেশী বংশোদ্ভূত আনোয়ার চৌধুরী শনিবার রাতে তার বারিধারার বাসায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে আমিনা খাতুন নামে ওই দুঃস্থ নারীকে এক লাখ ৩০ হাজার টাকা দেন। বিধবা আমিনা খাতুন পাঁচ সন্তানের জননী। আনোয়ার চৌধুরী ও তার বন্ধুরা প্রতি শুক্রবার তার বাসায় ব্রিজ খেলতেন। এ খেলার এন্ট্রি ফি বাবদ প্রত্যেককে দিতে হতো চার শ' টাকা করে। এ হিসেবে গত তিন বছরে তাদের মোট জমার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৩০ হাজার টাকা। আনোয়ার চৌধুরী এসময় বলেন, "আমরা ব্রিজ খেলার এন্ট্রি ফি-র জমানো টাকা একটি পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নেই। কারণ এই টাকা তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারবে।" অনুষ্ঠানে তার তাস খেলার অন্য সঙ্গীদের মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সাবেক পরিচালক রুহুল আমিন মজুমদার, ইস্পাহানী গ্র"পের আলী জান ইস্পাহানী প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২২৫৩ঘ.