ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে শনিবার আবারো রিমান্ডে নিয়েছে পুলিশ।
নিউমাকের্ট থানার উপ পরিদর্শক সৈয়দ মো. ফজলে রাব্বি শনিবার বিকেলে ইমনকে আদালতে হাজির করে এলিফ্যান্ট রোডের গাওসিয়া আবাসিক হোটেলের দারেয়ান রফিকুল ইসলাম হত্যা মামলায় তার দু'দিনের রিমান্ড চান। মহানগর হাকিম সামসুন্নাহার আবেদন মঞ্জুর করেন।
এর আগে একই মামলায় ইমনকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।
ইমন কলকাতায় গ্রেপ্তার হওয়ার পর গত ৭ মার্চ ভারতীয় পুলিশ তাকে বাংলাদেশের সিআইডি পুলিশের হাতে তুলে দেয়। এরপর থেকেই বিভিন্ন হত্যা মামলায় তাকে রিমান্ডে নিচ্ছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এলএইচ/এসএনডি/১৮০০ ঘ.
bdnews24