২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে সন্ত্রাসীদের গুলিতে নির্মাণ সামগ্রী ব্যবসায়ী নিহত

রাজধানীর শ্যামপুরে বৃহস্পতিবার সন্ত্রাসীদের গুলিতে এক নির্মাণ সামগ্রী ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম ফেরদৌস রহমান (৩২)। নিহতের স্বজনদের ধারণা নারায়ণগঞ্জের একটি জমি সংক্রান্ত বিবাদে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর শ্যামপুরে বৃহস্পতিবার সন্ত্রাসীদের গুলিতে এক নির্মাণ সামগ্রী ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম ফেরদৌস রহমান (৩২)। নিহতের স্বজনদের ধারণা নারায়ণগঞ্জের একটি জমি সংক্রান্ত বিবাদে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। শ্যামপুর থানার উপ--পরিদর্শক শফি আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্যামপুর পূর্ব জুরাইনের হাজী কালামিয়া সর্দার লেনে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কয়েকজন সন্ত্রাসী ফেরদৌসকে অতর্কিতে গুলি করে খুব দ্রুত পালিয়ে যায়। ফেরদৌস স্থানীয় একটি মসজিদের সামনে বসে ছিল। তার মাথায়, বুকে, পিঠে ও কোমরে চারটি গুলি লাগে। তিনি জানান, নিহতের পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। তাদের মতে নারায়ণগঞ্জে তাদের একটি পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জের হিসেবে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ বিষয় নিয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। ফেরদৌস রহমান সিমেন্ট ও ইট-বালুর ব্যবসা করতেন। তিনি ১৫/৯৫ হাজী কালামিয়া সর্দার রোড পূর্ব জুরাইনে থাকতেন। দুপুর পৌনে ৩টার দিকে ফেরদৌসের মামা বাবুল হোসেন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএ/১৯১০ঘ.