ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা-দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার দেশের প্রাচীন হাসপাতাল হিসেবে স্বীকৃত পুরান ঢাকার 'মিটফোর্ড হাসপাতাল' এর দেড়শ' বছর উদযাপিত হচ্ছে ।
বৃটিশ লর্ড রবার্ট মিটফোর্ডের অনুদানে ১৮৫৮ সালে মিটফোর্ড হাসপাতালটি যাত্রা শুরু করে মাত্র ৩২ জন রোগী নিয়ে। ৫০ শয্যার হাসপাতালটি পর্যায়ক্রমে ৬০০ শয্যার হাসপাতালে রূপ নিয়েছে।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের বর্হির্বিভাগ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে চিকিৎসক, ছাত্র-ছাত্রীসহ এলাকার অসংখ্য মানুষের সমাবেশ ঘটে।
সকাল পৌনে ১০টায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। কেন্দ্রীয় কারাগার সড়ক, তারা মসজিদ সড়ক হয়ে শোভাযাত্রাটি আবার হাসপাতালে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে নানা রঙের ব্যানার- ফেষ্টুন ছিল।
এর আগে হাসপাতালের বর্হির্বিভাগ প্রাঙ্গণে দেড়শ বছর পূর্তি অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক কর্নেল শহীদুল হক মল্লিক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবদুল্লাহ, স্থানীয় কমিশনার হুমায়ুন কবীর, রাজিয়া আলীম ও শামসুন্নাহার ভূঁইয়া বক্তব্য রাখেন।
দেড়শ' বছর পূর্তি উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণ নানা রঙের উৎসব পতাকা, ফেষ্টুন ও ব্যানার দিয়ে সাজানো হয়। পুরো হাসপাতালের ওয়ার্ডগুলো ছিল পরিষ্কার-পরিচ্ছন্ন। দিবসটি উপলক্ষে হাসপাতালের রোগীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হয়।
মিটফোর্ড হাসপাতালের পরিচালক কর্নেল মো. শহিদুল হক মল্লি
bdnews24