২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর-পূর্ব দিকে এগুচ্ছে নার্গিস

ঘূর্ণিঝড় নার্গিস বৃহস্পতিবার ভোরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে পূর্ব-উত্তরপূর্ব দিকে সরে গিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2008, 04:58 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঘূর্ণিঝড় নার্গিস বৃহস্পতিবার ভোরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে পূর্ব-উত্তরপূর্ব দিকে সরে গিয়েছে। বৃহস্পতিবার সকালে আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ৮০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও জোরদার হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড় সংলগ্ন এলাকায় সাগর খুবই উত্তাল। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে দু'নম্বর দূরবর্তী সতর্ক সংকেত পুনঃ দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং তাদেরকে গভীর সমুদ্রে না যেতেও পরামর্শ দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জিএনএ/