২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বুধবার বঙ্গভবনের বাইরে গিয়ে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 08:41 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বুধবার বঙ্গভবনের বাইরে গিয়ে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী বিভাগে এসে পৌঁছালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী তাকে স্বাগত জানান। সশস্ত্র বাহিনী বিভাগে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ, নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. আমিনুল করিম, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল গোলাম মোহাম্মদ ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএ/১৪৩৬ ঘ.