সাতক্ষীরা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শিরাশুনি মাঠ থেকে মঙ্গলবার ৭৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিবুল হাসান জানান, শিরাশুনি মাঠে শ্রমিকরা মাটি কাটার সময় পলিথিনে মোড়ানো রাইফেলের গুলি দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনকে খবর দেয়। চেয়ারম্যানের কাছে খবর পেয়ে পুলিশ গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে তালা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলেও জানান নকিবুল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৩ ঘ.
bdnews24