২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবেই বলে মনে করছেন মরিয়ার্টি

ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নবম সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নিজের আস্থা প্রকাশ করে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ. মরিয়ার্টি বলেছেন, সরকারও সে পথেই চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 07:58 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নবম সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নিজের আস্থা প্রকাশ করে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ. মরিয়ার্টি বলেছেন, সরকারও সে পথেই চলছে। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে তার মন্ত্রণালয়ে সাক্ষাত শেষে সাংবাদিকেদের মরিয়ার্টি একথা বলেছেন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের বিষয়ে সরকারের প্রতি আস্থা রয়েছে কিনা তা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন,"অবশ্যই। তারা (সরকার) প্রস্তুতি গ্রহণ করছে।" এ বছরের মধ্যেই সরকার নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে একথা জানিয়ে তিনি বলেন,"আমি আপনাদেরকে নিশ্চিত করে বলছি যে আমাদের বৈঠকেও এর বাইরে কোন আলাপ হয়নি।" সাংবাদিকদের মরিয়ার্টি বলেন,"আমি মনে করি সরকার বুঝতে পেরেছে যে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাওয়া দরকার।" নতুন পদে যোগ দিতে ১০ এপ্রিল মরিয়ার্টি ঢাকা পৌঁছান। এর আগে তিনি নেপালের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/জিএনএ/১৩৪৫ ঘ.