২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগে কানুনগো আটক

ঘুষ নেওয়ার সময় গ্রহণের অভিযোগে সোমবার তাড়াশ উপজেলা কানুনগো আল মাহমুদকে (৪০) আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার সময় গ্রহণের অভিযোগে সোমবার তাড়াশ উপজেলা কানুনগো আল মাহমুদকে (৪০) আটক করেছে র‌্যাব। র‌্যাব কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট শামিম জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ এর সদস্যরা বিকেল ৪টার দিকে উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করে। এ সময় ওই কানুনগো উপজেলার নওগাঁ গ্রামের মাহমুদ আলী বাবুর কাছ থেকে জমি সংক্রান্ত একটি কাজের জন্য ছয়শ টাকা ঘুষ নিচ্ছিলেন। তিনি আরও বলেন, বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঘুষের টাকাসহ তাকে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/ ২০২৭ ঘ.