২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুরিকাঘাতে সেনা সদস্য খুন

রাজধানীর কাফরুল থানা এলাকার কচুক্ষেতে সোমবার দুপুরে ছিনতাইকারির ছুরিকাঘাতে সেনা সদস্য কর্পোরাল মোহাম্মদ বাসেত খুন হয়েছেন। কাফরুল জোনের সহকারি পুলিশ কমিশনার এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১২টার দিকে কচুক্ষেত মুসলিম মর্ডান হাই স্কুলের ভেতরে এই ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 11:02 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা,এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর কাফরুল থানা এলাকার কচুক্ষেতে সোমবার দুপুরে ছিনতাইকারির ছুরিকাঘাতে সেনা সদস্য কর্পোরাল মোহাম্মদ বাসেত খুন হয়েছেন। কাফরুল জোনের সহকারি পুলিশ কমিশনার এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১২টার দিকে কচুক্ষেত মুসলিম মর্ডান হাই স্কুলের ভেতরে এই ঘটনা ঘটে। তিনি জানান, এই স্কুলের সামনে এক ছিনতাইকারি চাকুর ভয় দেখিয়ে নিশাত আকতার নামে এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টাকালে বাই সাইকেলে করে সাদা পোষাকে ঐ রাস্তা দিয়ে যাওয়া সেনা সদস্য বাসেত তা দেখে ফেলেন। তিনি তখন সাইকেলটি সরাসরি ছিনতাইকারির ওপর তুলে দেন। ছিনতাইকারি কোনো রকম সামলে নিয়ে দৌড়ে স্কুলের ভেতরে ঢুকে পড়ে। বাসেত ধাওয়া করে তাকে ধরে ফেলেন। এসময় দুইজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এই ধস্তাধস্তির সময় ছিনতাইকারি সেনা সদস্যর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে স্কুলের উত্তর দিকের দেয়াল টপকে পালিয়ে যায়। আহত সেনা সদস্যকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে। কর্পোরাল মোহাম্মদ বাসেত প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থায় কর্মরত ছিলেন বলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক জানান। তার গ্রামের বাড়ি বগুড়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএনএ/১৬৪৫ ঘ.