ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান বিমান বাহিনী প্রধান তানভীর মাহমুদ আহমেদ পাঁচ দিনের সফরে রোববার ঢাকা এসেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সোমবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তানভীর মাহমুদ আহমেদ। এর পর তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে দেখা করেন।
এছাড়া পাকিস্তান বিমান বাহিনী প্রধানের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
এর আগে সকালে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল জিয়াউর রহমানের সঙ্গে দেখা করেন তানভীর মাহমুদ। দুপুরে তিনি নৌ বাহিনী প্রধান সরওয়ার জাহান নিজামের সঙ্গেও দেখা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএ/১৫৫৭ঘ.
bdnews24