কুড়িগ্রাম, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে ধর্ষণ মামলায় মো. জাহাঙ্গীর আলম (১৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক ভবানী প্রসাদ সিংহ এই রায় দেন।
দণ্ডিত জাহাঙ্গীর আলম পলাতক রয়েছেন।
জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার পাঠকপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (১৯) ২০০৬ সালের ৩ নভেম্বর বিকেল ৫টার দিকে সাত বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ করে।
এ ঘটনায় শিশুটির বাবা ওই বছর ৬ নভেম্বর রাজারহাট থানায় মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১২০ ঘ.
bdnews24