ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি জোড়া খুনের মামলায় সন্ত্রসী সানজিদুল ইসলাম ইমনকে চার দিনের রিমান্ডে নিয়েছে ধানমণ্ডি থানা পুলিশ।
ধানমন্ডির ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান রুবেল হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে ইমনকে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন গোয়েন্দা উপ পরিদর্শক মাহবুবুর রহমান।
পরে ছাত্রলীগ নেতা মনজুরুল ইসলাম অশ্র" ও তানভীর সিনহা বাপ্পী হত্যা মামলায় ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চান ধানমন্ডি থানার উপ পরিদর্শক কাজী মাইনুল ইসলাম।
তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম শাহনাজ সুলতানা চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালের ১০ ফেব্র"য়ারি ধানমন্ডি ৮/এ সড়কের ৩০২ নম্বর বাড়ির সামনে ইমনের সহজযোগীরা অশ্র" ও বাপ্পীকে গুলি করে হত্যা করে। পরে এ ঘটনায় ধানমণ্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
গত ৭ মার্চ কলকাতা পুলিশ ইমনকে বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের হাতে তুলে দেয়।
২০০৭ এর ৬ ডিসেম্বর কলকাতার মীর্জা গালিব স্ট্রিটের একটি ফ্ল্যাট থেকে ইমনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএমএ/জেকে/২২২৬ ঘ.
bdnews24